× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাগমারার খাদ্য গুদামের সেই উপপরিদর্শক সাময়িক বরখাস্ত

বাগমারা (রাজশাহী) প্রতিবেদক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫ ২০:৩০ পিএম

উপপরিদর্শক বাচ্চু মিয়া।

উপপরিদর্শক বাচ্চু মিয়া।

রাজশাহীর বাগমারা উপজেলার খাদ্যগুদামে বিপুল পরিমাণ পচা ও নিম্নমানের চাল মজুদ করার অভিযোগে ভবানীগঞ্জ খাদ্যগুদামের সেই উপপরিদর্শক বাচ্চু মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাকে নওগাঁর নিয়ামতপুরে খাদ্য নিয়ন্ত্রকের দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো. মাইন উদ্দিন স্বাক্ষরিত আলাদা দুটি চিঠিতে এই আদেশ দেওয়া হয়েছে। 

চিঠিতে বলা হয়, ‘বৃহস্পতিবার (৪ আগস্ট) বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম, রাজশাহী জেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তরের কারিগরি পরিদর্শক সিহাবুল ইসলাম এবং বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান সরেজমিন পরিদর্শনে গুদামে নিম্নমানের চাল দেখতে পেয়েছিলেন।’ 

তিনি দাবি করেন, বরখাস্ত হওয়া উপপরিদর্শক বাচ্চু মিয়া গুদাম থেকে ভালো মানের চাল অন্যত্র সরিয়ে নিম্নমানের চাল ঢুকিয়েছেন। এটা অনিয়ম। এর প্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে সান্তাহার খাদ্য গুদামের পরিদর্শক মকদুবুল হক বিশ্বাসকে ভবানীগঞ্জ খাদ্যগুদামে পরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে। 

জানা যায়, সম্প্রতি চালগুলো দুস্থ নারী ও খাদ্য বান্ধব কর্মসূচির সুবিধাভোগীদের দেওয়া হয়। সেখানে চালগুলো পচা, দুর্গন্ধ ও নিম্নমানের বলে দেখা যায়। গুদামে থাকা চালগুলোও সুবিধাভোগীদের জন্য মজুদ করা হয়েছিল। 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান বলেন, সুবিধাভোগী দুস্থ নারীদের এসব পচা, দুর্গন্ধ ও নিম্নমানের চাল দেওয়া হচ্ছিল। খাদ্য গুদামে এসে এর সত্যতা পেয়েছেন। 

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নবী নওয়াজেস আমিন বলেন, এসব সংগ্রহ করার দায়িত্বে ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা থাকেন। 

বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বাচ্চু মিয়ার বদলি ও সাময়িক বরখাস্তের বিষয় নিশ্চিত করে জানান, ‘এই ধরনের অপরাধ ক্ষমা করা যায় না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা