× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুঁড়িয়ে দেওয়া হলো খনকা শরিফ

রাজশাহী অফিস

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৮ পিএম

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫ ২০:০২ পিএম

গুঁড়িয়ে দেওয়া হলো খনকা শরিফ

রাজশাহীর পবা উপজেলায় আজিজ ভান্ডারীর খনকা শরিফে হামলা করে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুম্মার নামাজের পরে উপজেলার বড়গাছি ইউনিয়নের পানিশাইল চন্দ্রপুকুর গ্রামে এই ঘটনা ঘটে।

এদিকে গোয়েন্দা সংস্থার পূর্ব সতর্কতার পরেও হামলা এড়াতে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে জানিয়েছে একটি সূত্র। 

খানকার পীর আজিজুল ইসলাম বলেন, প্রত্যেক বছর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে খানকা শরীফের পক্ষ থেকে তিনদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়।  শুক্রবার (গতকাল) আয়োজনের প্রথম দিন ছিল। তবে জুম্মার নামাজের পর জামায়াত ও বিএনপির লোকজন স্থানীয় গ্রামবাসীকে উসকে দিয়ে খানকা শরীফে হামলা চালিয়ে পুরো খানকা শরীফ ভেঙে চুরমার করে দিয়েছে। এই ঘটনায় তিনি পবা থানার ওসিকে দায়ী করে আরও বলেন, পুলিশের অনুমতি নিয়েই এ আয়োজন করে আসা হচ্ছে। থানার ওসি এবং পুলিশের উপস্থিতিই খানকা শরীফে হামলা করা হয়েছে এবং ভেঙে দেওয়া হয়েছে। অথচ পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।

এ বিষয়ে কথা বলতে আরএমপির মুখপাত্র ও পবা থানার ওসির ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিক বার কল করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা