× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অস্ত্র-গুলি ও মাদকসহ শুটার রিয়াজ বাহিনীর ৫ সহযোগী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩৯ পিএম

অস্ত্র-গুলি ও মাদকসহ শুটার রিয়াজ বাহিনীর ৫ সহযোগী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাছিমপুর এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী শুটার রিয়াজ বাহিনীর পাঁচ সহযোগীকে অস্ত্র-গুলি ও মাদকসহ গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে পূর্বাচল আর্মি ক্যাম্পের একটি আভিযানিক দল ও রূপগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলো—রমজান মোল্লা (৩৫), সবুজ (২৬), মেহেদী হাসান (২৫), এনামুল হক (২৫) ও সুমন হোসেন (২৩)। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পরবর্তীতে তাদের রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। পূর্বাচল আর্মি ক্যাম্পের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি, ১৪টি বারুদ বোমা, ছয় বোতল ফেনসিডিল, নয় পিস ইয়াবা, ১৫ গ্রাম গাঁজা এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিরা রূপগঞ্জের মুড়াপাড়া এলাকার শীর্ষ সন্ত্রাসী, ভূমিদস্যু ও চাঁদাবাজ শুটার রিয়াজের সহযোগী। তাদের কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে এলাকাবাসী জিম্মি হয়ে ছিল।

উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর সিলেটের গোয়াইনঘাট এলাকা থেকে শুটার রিয়াজকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। পূর্বাচল আর্মি ক্যাম্প জানিয়েছে, সরকারের নির্দেশনায় সন্ত্রাস, মাদক ও অবৈধ অস্ত্র নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা