× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার পরিচালক গ্রেপ্তার

বগুড়া অফিস

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৩৬ পিএম

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার পরিচালক গ্রেপ্তার

বগুড়ায় এক মাদ্রাসাছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকালে র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন। 

জানা যায়, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে শাজাহানপুরের বেড়াগাড়ী পোয়ালগাছা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির নাম জহুরুল ইসলাম (৪১)। তিনি শাজাহানপুর উপজেলার বেড়াগাড়ী পোয়ালগাছা এলাকার গোলাম মোস্তফার ছেলে। এছাড়া তিনি মাদ্রাসার পরিচালক। 

মামলার বরাত দিয়ে র‍্যাবের এই কর্মকর্তা জানান, ৮ম শ্রেণি পড়ুয়া এক মাদ্রাসাছাত্রী গত ৩০ আগস্ট বিকালে গাবতলীর ভাঙ্গিরপাড়া জামে মসজিদের সামনে থেকে মাদ্রাসার পরিচালক জহুরুল ইসলামের প্রলোভনে পড়ে অপহৃত হয়। পরে তাকে বগুড়া সদরের সংগ্রাম এলাকায় একটি বাসায় আটকে রেখে ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক করে। পরদিন (৩১ আগস্ট) পুলিশ তাকে উদ্ধার করে। ঘটনার পর ভিকটিমের মা বাদী হয়ে গাবতলী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার এজাহারনামীয় আসামি জহুরুল ইসলাম পলাতক ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর সিপিএসসি বগুড়ার একটি দল অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড ফোন ও দুটি সিম কার্ড উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত জহুরুল ইসলামকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাবতলী থানায় হস্তান্তর করা হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা