× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডাকা‌তি ও গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৩

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২৩ পিএম

ডাকা‌তি ও গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৩

পটুয়াখালীর কলাপাড়ায় ডাকা‌তি ও আমেরিকা প্রবাসী গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত ৩ জন‌কে গ্রেপ্তার ক‌রেছে পু‌লিশ। শুক্রবার (৫ সেপ্টম্বর) বেলা সা‌ড়ে ১১টায় পুলিশ এ খবর জানায়।

গ্রেফতারকৃতরা হলেনÑ মো. কাওসার (২৪), পিতা-আবুল হোসেন হাওলাদার, লতাচাপলী ইউনিয়ন, আশীষ গাইন (৩০), পিতা-রনজিত গাইন, কলাপাড়া পৌরসভা, মো. শওকত আহমেদ রিপন ওরফে সোহাগ (২৫), পিতা-জালাল প্যাদা, পোটকাখালী।

তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ঘটনার রাতেই ডাকাত দল পরিকল্পনা করে বাড়ির ভেতরে প্রবেশ করে এবং পরবর্তী সময়ে ডাকাতি ও গণধর্ষণের ঘটনা ঘটায়।

পু‌লিশ সূত্রে  জানা যায়, তথ‌্য প্রযু‌ক্তির সহায়তায় বৃহস্প‌তিবার বিকা‌লে ঝিনাইদাহ জেলার শ‌্যামকুর বর্ডার এলাকা থে‌কে প্রথ‌মে কাওসার‌কে গ্রেপ্তার করা হয়। পরব‌র্তিতে তার দেয়া তথ‌্য অনুযায়ী ঢাকার ট‌্যাক‌নিক‌্যাল মোড় ব‌স্তি থে‌কে শওকত ওর‌ফে সোহাগ‌কে গ্রেপ্তার করা হয়। শে‌ষে কলাপাড়া শহর থে‌কে আ‌শীষ গাইন‌কে গ্রেপ্তার করা হয়। 

প্রসঙ্গত, গত ১৪ জুলাই গভীর রা‌তে কলাপাড়া উপ‌জেলার টিয়াখালী এলাকার জ‌নৈক আমেরিকা প্রবাসীর বাসায় ডাকা‌তি ক‌রে আসামিরা। এ সময় নগদ ৫০ হাজার টাকা, ১৩ ভ‌রি স্বর্ণ ও এক‌টি মোবাইল ফোন নি‌য়ে যায়। যাওয়ার আগে আমে‌রিকা প্রবাসী গৃহবধূকে ঘ‌রের এক‌টি রু‌মে রে‌খে গণধর্ষণ ক‌রে আসামিরা। প‌রের দিন থানায় নারী ও শিশু নির্যাতন আইনে এক‌টি মামলা দা‌য়ের ক‌রা হয়।‌

পটুয়াখালী এএসপি সার্কেল আরিফ মুহাম্মদ শাকুর জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আদালতে মামলা চলমান রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অপর আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা