× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোয়ালন্দে সড়কে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

রাজবাড়ী প্রতিবেদক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৫১ পিএম

গোয়ালন্দে সড়কে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

রাজবাড়ীর গোয়ালন্দে দ্রুতগতির যানবাহনের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্বামী সঞ্জয় মণ্ডল ও স্ত্রী শ্রাবনী ভাদুড়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সরকারি গোয়ালন্দ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহত অবস্থায় তাদের গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

সঞ্জয় মন্ডলের শ্যালক অপূর্ব ভাদুড়ী বলেন, ‘ঘটনাস্থলেই তার বোনের মৃত্যু হয়। আহত ভগ্নিপতিকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ থেকে ঢাকা নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে তারও মৃত্যু হয়।’

রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিম শেখ বলেন, বৃহস্পতিবার রাত সোয়া ৯টার সময় স্বামী-স্ত্রী দুজন ঢাকা থেকে ফরিদপুরের মধুখালী যাচ্ছিলেন। এ সময় তারা গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে আসলে দ্রুতগতির একটি যানবাহনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই স্ত্রী শ্রাবনীর মৃত্যু হয়। পরে রাতে ঢাকা নেওয়ার পথে স্বামী সঞ্জয়ের মৃত্যু হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা