× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মধ্যনগরে নেই ওএমএস কার্যক্রম, নিম্ন-আয়ের মানুষের ভোগান্তি

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩৫ পিএম

মধ্যনগর উপজেলা প্রশাসনের অস্থায়ী কার্যালয়। প্রবা ফটো

মধ্যনগর উপজেলা প্রশাসনের অস্থায়ী কার্যালয়। প্রবা ফটো

সারাদেশের ন্যায় সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় সরকারের ওএমএস (ওপেন মার্কেট সেল) কার্যক্রম ১ সেপ্টেম্বর থেকে চালু হলেও মধ্যনগর উপজেলায় তা এখনও শুরু হয়নি। তালিকায় নাম না থাকায় স্থানীয় ডিলাররা বিক্রি করতে পারছেন না, ফলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো পড়েছেন চরম ভোগান্তিতে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত অর্থবছরে মধ্যনগরে দুইটি পয়েন্টে ওএমএস কার্যক্রম চালু ছিল। স্বল্পমূল্যে চাল-আটা কিনে নিম্ন-আয়ের মানুষ উপকৃত হয়েছিলেন। কিন্তু এবছরের তালিকায় নাম বাদ পড়ায় তারা সরকারি স্বল্পমূল্যের পণ্য থেকে বঞ্চিত হচ্ছেন।

স্থানীয় ডিলাররা জানান, ‘গত বছর নিয়মিত পণ্য বিক্রি করেছি। কিন্তু এবছর তালিকায় নাম না থাকায় বিক্রি শুরু করতে পারিনি। দ্রুত কার্যক্রম চালুর দাবি জানাই।’

সাধারণ ক্রেতারা বলেন, মধ্যনগর একটি হাওরবেষ্টিত এলাকা। অধিকাংশ মানুষ নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির। বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জীবনযাত্রা কষ্টকর হয়ে উঠেছে। এর মধ্যে ওএমএস না থাকায় তাদের সংকট আরও বেড়েছে।

মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন, ‘আমরা ইতোমধ্যে বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি। এরপর জেলা প্রশাসকের সঙ্গে কথা হয়েছে। তিনি এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন বলে জানিয়েছেন। আশা করছি, খুব দ্রুতই মধ্যনগরের নাম তালিকায় অন্তর্ভুক্ত হবে।’

জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, ‘মধ্যনগরে খাদ্য বিভাগের আলাদা অফিস না থাকায় তালিকায় নাম বাদ পড়েছে। ইতোমধ্যে আমরা চিঠি লিখেছি, শিগগিরই ইতিবাচক ফল মিলবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা