মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৩১ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪০ পিএম
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা থেকে অভিযান চালিয়ে ৮টি ভারতীয় চোরাই গরু আটক করেছে বিজিবি।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টায় এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন-২৮ বিজিবি সদস্যরা।
বিজিবি সূত্র জানায়, গতকাল ৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকালে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার মধ্যনগর উপজেলাধীন উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৮টি ভারতীয় গরু আটক করা হয়। মাটিরাবন বিওপি সীমান্ত পিলার ১১৮৯/৭-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কড়াইবাড়ীতে আটককৃত গরুর বাজারমূল্য আনুমানিক পাঁচ লাখ ষাট হাজার টাকা কমপক্ষে।
এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।