কুমিল্লা অফিস
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫৮ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৩:০২ পিএম
কুমিল্লার সীমান্ত এলাকা থেকে ৫ কোটি টাকা মূল্যের অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে ও যানবাহন জব্দ করেছে বিজিবি।
কুমিল্লা ব্যাটালিয়ন-১০ বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে জেলার আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকায় অভিযান চালায় কটকবাজার পোস্টের বিজিবির বিশেষ টহল দল। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
এ সময় সন্দেহভাজন মিনি কাভার্ড ভ্যানটি তল্লাশি করে ১৩ হাজার ৫শ ২৭ পিস অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইল ডিসপ্লে ও গাড়িটি জব্দ করা হয়।
জব্দ হওয়া ভারতীয় মোবাইল ডিসপ্লের মূল্য ৪ কোটি ৯৯ লাখ ৩৫ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমসে জমা করা হয়েছে।