× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুকুর থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, চাচা-চাচি আটক

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১১:৪৪ এএম

শিশু তাসনুহা আক্তার

শিশু তাসনুহা আক্তার

চাঁদপুরের শাহরাস্তিতে বাড়ির পাশের পুকুর থেকে তিন বছর বয়সি এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পানচাইল পাটোয়ারী বাড়ির পাশের পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশু তাসনুহা আক্তার ওই এলাকার রুবেল হোসেনের মেয়ে। এ ঘটনায় তার চাচা রিপন ও চাচি সাথী বেগমকে আটক করেছে শাহরাস্তি থানা পুলিশ।

স্থানীয়রা জানায়, তাসনুহা গত বুধবার দুপুরে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা তাকে অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে বাড়ির পাশের পুকুরে ডুবুরি দল জাল ফেল্লেও শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি। বৃহস্পতিবার রাত ১২টার দিকে বাড়ির লোকজন পুকুরে বস্তাবন্দি শিশুর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পুলিশ ও এলাকাবাসী তল্লাশি চালিয়ে শিশুটির চাচার ঘরের বিভিন্ন স্থানে রক্ত দেখতে পায়। ওই সময় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য চাচা রিপন ও চাচি সাথী আক্তারকে আটক করে।

স্থানীয় ইউপি সদস্য মাওলানা আমিনুল হক জানান, আমার আগেই সন্দেহ হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর আমি ঘর তল্লাশি করতে বলি। তখন পুলিশ শিশুটির চাচার ঘর তল্লাশি করে কিছু আলামত দেখতে পায়। তারাই শিশুটির হত্যাকাণ্ডে জড়িত।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, শিশুটি বুধবার থেকে নিখোঁজ রয়েছে। পরিবারের সদস্যরা ডুবুরি দিয়ে পুকুরে অভিযান চালিয়েও শিশুটিকে পায়নি। শিশুটির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে, ধারণা করা হচ্ছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য চাচা, চাচিকে আটক করা হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা