× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফুলপুরে চার ব্যবসায়িকে জরিমানা

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫ ২২:৩৭ পিএম

প্রবা ফটো।

প্রবা ফটো।

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় পৌরসভার আমুয়াকান্দা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে সতর্কবার্তাসহ চার ব্যবসায়ীকে জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা।

এ সময় লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনাসহ মৎস্য ও পশু খাদ্য নির্ধারিত পদ্ধতিতে সংরক্ষণ না করার অপরাধে মৎস্য ও পশু খাদ্য আইন ২০১০ এর ৪(২০)ধারা অনুযায়ী ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকার অর্থদণ্ড প্রদান করা হয়। এ জরিমানা তাৎক্ষণিক পরিশোধ করেন ব্যবসায়ীরা।

এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, লাইসেন্সবিহীন মৎস্য ও পশুখাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, আমদানি, রপ্তানি, বিপণন, বিক্রয়, বিতরণ, পরিবহন এবং নির্ধারিত পদ্ধতিতে সংরক্ষণ না করলে মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০ এর অধীনে জরিমানা ও অন্যান্য শাস্তির সম্মুখীন হতে হয়। তিনি দ্রুত লাইসেন্স গ্রহণ করে বিধি মোতাবেক ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করেন। তাছাড়া তিনি বলেন, দেশ ও জনগণের কল্যাণে এমন অভিযান সব সময় অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা