× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিস্তায় নৌকাবাইচ শুরু, মানুষের ঢল

‎উলিপুর (কুড়িগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫ ২২:০৯ পিএম

তিস্তায় নৌকাবাইচ শুরু, মানুষের ঢল

‎কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদীর তীরে তিন দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতা শুরু হয়েছে। 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকালে বজরা ইউনিয়নে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন সাফা গ্রুপের চেয়ারম্যান আব্দুস সোবহান।

‎অনুষ্ঠানে প্রাক্তন প্রধান শিক্ষক মতিয়ার রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সরদার, হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম, বজরা ইউনিয়নের ইউপি সদস্য এমদাদুল হক, রফিকুল ইসলাম প্রমুখ।

‎বারোটি দলের ১২টি নৌকা নিয়ে প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ৬ সেপ্টেম্বর। আয়োজক কমিটির সদস্য হবিবর, মানিক, শাজাহান, মঞ্জু, রেজাউল, ইমদাদুল মেম্বার ও নয়ামিয়া জানান, প্রথমবারের মতো এখানে গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পৃষ্ঠপোষকতা পেলে প্রতিবছর এ ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করার ইচ্ছা প্রকাশ করেন তারা। প্রত্যন্ত এলাকার গ্রামীণ মানুষের বিনোদনের অন্যতম একটি মাধ্যম হচ্ছে এ নৌকাবাইচ।

‎প্রতিযোগিতায় মায়ের দোয়া, পাগলা বাবা, দুরন্ত চিতা, রাজলক্ষী, ময়ূরপঙ্খী, ভাই ভাই বজরা, সাত ভাই, মায়ের দোয়াসহ ১২টি নৌকা অংশগ্রহণ করে। গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ দেখতে হাজার হাজার দর্শকের সমাগম ঘটে তিস্তার তীরে।

‎হাজার হাজার দর্শনার্থী দীর্ঘদিন পর তাদের এলাকায় এ নৌকাবাইচ দেখে বেশ অভিভূত ও আনন্দিত হন। তারা প্রতিবছর এরকম প্রতিযোগিতা আয়োজনের দাবি জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা