× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫ ২০:৫৬ পিএম

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে ১০ ফুট লম্বা মৃত একটি ইরাবতী ডলফিন ভেসে এসেছে। এটির পুরো মাথা এবং শরীরের বিভিন্ন অংশে চামড়া উঠানো। মাথা ও শরীরে ক্ষত রয়েছে। 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকালে কুয়াকাটা সৈকতের চর-গঙ্গমতি এলাকায় এটিকে দেখতে পান উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন, কুয়াকাটার (উপরা) সদস্যরা।

উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন, কুয়াকাটার (উপরা) আহবায়ক আবুল হোসেন রাজু জানান, ‘আমাদের একটি টিম আজকে বন পরিদর্শন শেষে ফেরার পথে এটিকে জঙ্গলের ভেতরে দেখতে পায়। দেখে মনে হচ্ছে, এটি সকালের জোয়ারে এসেছে। ইরাবতী প্রজাতির এই ডলফিন দক্ষিণ-পূর্ব এশিয়া ও বঙ্গোপসাগর উপকূলে নদীর মোহনাতে দেখা যায়।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, ‘এখানে পরিবেশ নিয়ে কাজ করে এমন সংগঠনগুলো ডলফিনের বিষয়ে যথেষ্ট সতর্ক। তাদের সহযোগিতায় ডলফিনটিকে মাটিচাপা দেওয়া হয়েছে। চলতি বছরে এ পর্যন্ত মোট ৯টি ডলফিন ভেসে এসেছে। আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি, যাতে এই মৃত্যুর সঠিক কারণ বের করা হয়।’

বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, ‘ডলফিনের মৃতদেহ ভেসে আসা অনেক পুরনো ঘটনা। বর্ষা মৌসুমে এগুলো বেশি দেখা যায়। বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুযায়ী ডলফিন ও সংরক্ষিত সামুদ্রিক প্রাণী বাঁচাতে যতদিন সংশ্লিষ্ট দপ্তরগুলো এগিয়ে না আসবে, ততদিন এই সমস্যার সমাধান হবে না।’

বনবিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা একেএম মনিরুজ্জামান জানান, ‘আমি ডলফিন রক্ষা কমিটির মাধ্যমে শুনেছি। আমাদের সদস্যদের পাঠিয়ে দ্রুত মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করেছি, যাতে দুর্গন্ধ না ছড়ায়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা