× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৫

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫ ২০:১৯ পিএম

গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৫

নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সোনারগাঁ থানার কাঁচপুর বেসিক এলাকার একটি তিনতলা ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলোÑ মানব চৌধুরী (৪০), তার স্ত্রী বাচা চৌধুরী (৩৮), ৩ মেয়ে মুন্নি (১৪), তিন্নি (১২) ও মৌরি (৬)।

স্থানীয় প্রতিবেশী সবিনয় দাস জানান, বাড়িটির নিচতলায় ভাড়া থাকে মানব চৌধুরী ও তার পরিবার। ভোরে রান্না করার জন্য চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ হয়। পরে তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে আগুন নেভায়। এরপর তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।‎

‎জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণের ঘটনায় ৫ জন দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে সবচেয়ে বেশি দগ্ধ হয়েছেন মানব চৌধুরী। তার শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। মানব চৌধুরীর স্ত্রী বাচার ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের তিন সন্তান মৌরির ৩৬ শতাংশ, মুন্নির ২৮ শতাংশ ও তিন্নির শরীরের ২২ শতাংশ দগ্ধ হয়েছে। দগ্ধদের সবাই আশঙ্কাজনক আছে বলে তিনি জানান। 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসার আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে এবং দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে পাঠায়। 

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে বাসার সিলিন্ডার গ্যাসে রান্নার সময় লাইজারের লিকেজ থেকে ঘরে গ্যাস জমে থাকে। সকালে রান্না করতে গেলে গ্যাসের বিস্ফোরণ হয়। এ সময় একই পরিবারের ৫ জন দগ্ধ হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা