চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২২ ২০:২৪ পিএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২ ২১:০৩ পিএম
চট্টগ্রামে বিএসআরএম কারখানায় কাজ করার সময় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে কারখানায় একটি স্ক্র্যাপ সিলিন্ডার কাটার সময় বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সোকেল আহমদ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের সরুজ মিয়ার ছেলে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সকালে স্ক্র্যাপ হিসেবে আনা একটি সিলিন্ডার কাটতে গিয়ে বিস্ফোরণে গুরুতর আহত হন সোকেল। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এরপর সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
এ বিষয়ে জানতে চাইলে বিএসআরএম মিরসরাই ইউনিটের ব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সোকেল থার্ড পার্টির হয়ে আমাদের এখানে কাজ করতেন। তিনি স্ক্র্যাপ ইয়ার্ডের ঠিকাদার হাজেরা এন্টারপ্রাইজের অধীনে কর্মরত ছিলেন।’