× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি, গ্রেপ্তার ৭

বগুড়া অফিস

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৩৫ পিএম

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪৩ পিএম

ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি, গ্রেপ্তার ৭

বগুড়ার শাজাহানপুরে ডিবি পুলিশ পরিচয়ে ফার্নিচারবোঝাই একটি পিকআপ ভ্যান ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পিকআপের মালিক আরিফ হোসেন বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলা করেন। পুলিশ ইতোমধ্যে ৭ ডাকাতকে গ্রেপ্তার এবং ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেট কার ও বার্মিজ চাকু উদ্ধার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন-শাজাহানপুর উপজেলার রহিমাবাদ উত্তর পাড়ার রাতুল (২২), শাবরুল কারিগর পাড়ার তারেক হোসেন (৩২), বগুড়া সদর উপজেলার সাতশিমুলিয়ার সুমন প্রামানিক (২২), একই উপজেলার সুলতানগঞ্জ পাড়ার সাব্বির পাশা ওরফে শাওন (৩৩), মোস্তফা পাশা ওরফে শ্যামল (৩৫), মালগ্রাম উত্তর পাড়ার কালাম ওরফে সুরমা কালাম ওরফে জামাল (৩৪) এবং নিশিন্দারা মধ্যপাড়ার রাসেল আহম্মেদ (৩৫)।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক এসব তথ্য নিশ্চিত করেছেন। 

মামলা সূত্রে জানা গেছে, গত ১২ আগস্ট রাত সোয়া ১২টার দিকে ঢাকার কেরানীগঞ্জের বছিলা এলাকা থেকে ১ লাখ ২০ হাজার টাকার ফার্নিচারবোঝাই একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-২১-১৬৬৪) গাইবান্ধা ও দিনাজপুরগামী হয়। ভোর রাত সাড়ে ৪টার দিকে গাড়িটি শাজাহানপুর উপজেলার রহিমাবাদ বি-ব্লক ওভারপাস এলাকায় পৌঁছালে ৩টি প্রাইভেট কারে থাকা ১৪-১৫ জনের একদল ডাকাত টর্চলাইটের সংকেতে গাড়ি থামায়। তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে চালক আল-আমীন (৩৫) ও হেলপার রফিককে (৪৫) হাতকড়া পরিয়ে হাত-পা বেঁধে প্রাইভেট কারে তুলে নেয়। এ সময় তাদের কাছ থেকে দুইটি স্মার্টফোন, ড্রাইভিং লাইসেন্স ও নগদ তিন হাজার টাকা ছিনিয়ে নেয় ডাকাতরা। পরে ভোর ৫টার দিকে বগুড়া দ্বিতীয় বাইপাসের ঘুনিয়াতলা এলাকায় চালক ও হেলপারকে হাত-পা বাঁধা অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায় তারা।

এরপর পিকআপ মালিক মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের আরিফ হোসেন বাদী হয়ে ১৩ আগস্ট শাজাহানপুর থানায় মামলা করেন। মামলা দায়েরের দিন রাতেই সন্দেহভাজন হিসেবে রাতুলকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্যে পরে মোট ৭ ডাকাতকে গ্রেপ্তার করা হয়।

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া লুণ্ঠিত মালামাল এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা