× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভুয়া জন্মসনদে বয়স বাড়িয়ে স্কুলছাত্রীকে বিয়ের চেষ্টা

গৌরনদী (বরিশাল) প্রতিবেদক

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৩৬ পিএম

গৌরনদীতে অষ্টম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ে আয়োজন ভণ্ডুল করেছে ভ্রাম্যমাণ আদালত। প্রবা ফটো

গৌরনদীতে অষ্টম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ে আয়োজন ভণ্ডুল করেছে ভ্রাম্যমাণ আদালত। প্রবা ফটো

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বড় দুলালী গ্রামে অষ্টম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ে আয়োজন ভণ্ডুল করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (৩ সেপ্টেম্বর) বরযাত্রী ও প্রায় আড়াই শতাধিক অতিথি আপ্যায়নের পর কনেকে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছিল। ঠিক তখনই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মেহেদী হাসান অভিযান চালান। এ সময় উভয় পক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের সূত্রে জানা যায়, ১৬ বছর বয়সী ওই ছাত্রীর বয়স গোপন করতে ভুয়া জন্মসনদ ব্যবহার করা হয়। জন্মসনদে বয়স ১৯ বছর দেখানো হলেও স্কুলের নথিপত্র যাচাই করে আসল বয়স ১৬ প্রমাণিত হয়। প্রতারণার অভিযোগে কনের বাবা ও বরকে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মেয়ের বয়স ১৮ পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার শর্তে লিখিত মুচলেকা নেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মেহেদী হাসান জানান, ভুয়া জন্মনিবন্ধন প্রদানে জড়িত ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, জনস্বার্থে বাল্যবিয়ে প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা