× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিজিবির অভিযানে ২০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

বেনাপোল প্রতিবেদক

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১২:০৬ পিএম

বিজিবির অভিযানে ২০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

বেনাপোলের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে বিদেশি মদসহ ২০ লাখ ৫০ হাজার টাকার বিভিন্ন প্রকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্প্রতিবার (৪ সেপ্টেম্বর) সকালে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার (৩ সেপ্টেম্বর) গোপন সংবাদে বেনাপোল আইসিপি, বেনাপোল বিওপি, শালকোনা এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে বিদেশি মদ, ভারতীয় ফেনসিডিল, শাড়ী, কম্বল, পোশাক সামগ্রী, চকলেট, পেস্তা বাদাম, খৈনি, বিভিন্ন প্রকার ওষুধ, কসমেটিক্স সামগ্রী ও মোটরসাইকেলের পার্টস জব্দ করা হয়।

জব্দকৃত পণ্যের মূল্য প্রায় ২০ লাখ ৫০ হাজার টাকা বলে জানায় বিজিবি।

কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, চোরাকারবারিদের আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির টহল তৎপরতা জোরদার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিজিবির এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা