× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জিয়ার নামে গাছ রোপণ করলেন ‘খুদে খালেদা জিয়া’

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫ ২৩:০৯ পিএম

জিয়ার নামে গাছ রোপণ করলেন ‘খুদে খালেদা জিয়া’

খুদে খালেদা জিয়াকে দেখতে উৎসুক জনতার ভিড়। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে মধ্যবাজারে গাছের চারা রোপণ করে খুদে খালেদা জিয়া। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এ কর্মসূচীর আয়োজন করে ময়মনসিংহ উত্তর জেলা যুবদল। 

খালেদা জিয়া সেজে বর্ণিল কর্মসূচীতে অংশ নেয় রামিসা ফারিয়া। সে জাগরণী পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তার বাবা পৌর শহরের মাছুয়াকান্দা মহল্লার জহিরুল ইসলাম রমজান। তিনি যুবদলের কর্মী। 

এ প্রসঙ্গে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন পাপ্পু বলেন, দেশের সর্বোচ্চ জনপ্রিয় নেত্রী হলেন বেগম খালেদা জিয়া। যাঁর অনুপ্রেরণা আর শক্তিতে ১৭ বছর আমরা জেল-জুলুম, হুলিয়া উপেক্ষা করে আন্দোলন করেছি। সেই খালেদা জিয়া আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে খুদে খালেদা জিয়া হয়ে। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু, শিক্ষা সম্পাদক মো. মনোয়ার জাহান সবল, সদস্য আনোয়ার হোসেন, মজিবুর রহমান, হান্নান তালুকদার, গৌরীপুর পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ, মইলাকান্দা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান, শিপন মিয়া, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান পিপলু, জহিরুল ইসলাম রমজান, গৌরীপুর পৌর ছাত্রদলের আহবায়ক মো. জামাল হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. আবিদ হাসান রাহাদ, গৌরীপুর সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন শাকিল, শিশির আহম্মেদ আপন, পৌর ছাত্রদলের সদস্য শাহিনুর ইসলাম হৃদয় প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা