× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিরামপুরে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার

বিরামপুর (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫ ২৩:০৫ পিএম

বিরামপুরে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার

দিনাজপুরের বিরামপুরে পৌর শহরের শালবাগান এলাকায় কালি মন্দিরের পাশে বন বিভাগের পুকুরপাড় থেকে পরিত্যক্ত একটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে পাঁচটার দিকে গ্রেনেডটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল ঘিরে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, এটি মুক্তিযুদ্ধকালীন গ্রেনেড হতে পারে। তিনি জানান, ইতিমধ্যেই সেনাবাহিনীকে বিষয়টি জানানো হয়েছে। সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট এসে সেটি নিষ্ক্রিয় করতে প্রয়োজনীয় ব‍্যবস্থা নেবে।

স্থানীয়রা জানান, বিকাল বেলায় কয়েকজন শিশু পরিত্যক্ত গ্রেনেডটি নিয়ে খেলছিল। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল ঘিরে রেখেছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা