খুলনা অফিস
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫ ২২:৩৮ পিএম
খুলনার সোনাডাঙ্গা থানার ‘টগর হত্যা’ মামলার মূল আসামি মো. মাসুম হাওলাদারকে (২৬) গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব-৬ ও র্যাব-১ মঙ্গলবার রাতে শিলমুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
মাসুম দীর্ঘদিন পলাতক ছিলেন এবং বিভিন্ন জায়গায় অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলছিল। র্যাব জানায়, সে মূলত বরিশালের বাকেরগঞ্জের বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে খুলনার সোনাডাঙ্গা এলাকায় বসবাস করছিল।
জানা গেছে, মনোয়ার হোসেন টগর (২৭) ও মাসুমের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছিল। ১ আগস্ট রাতে মাসুমসহ তার সহযোগীরা টগরের বাড়িতে প্রবেশ করে। তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত টগরকে স্থানীয়রা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর টগরের পিতা সোনাডাঙ্গা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় মাসুমকে আসামি করা হয়।