× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টগর হত্যা মামলার প্রধান আসামি মাসুম গ্রেপ্তার

খুলনা অফিস

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫ ২২:৩৮ পিএম

টগর হত্যা মামলার প্রধান আসামি মাসুম গ্রেপ্তার

খুলনার সোনাডাঙ্গা থানার ‘টগর হত্যা’ মামলার মূল আসামি মো. মাসুম হাওলাদারকে (২৬) গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব-৬ ও র‌্যাব-১ মঙ্গলবার রাতে শিলমুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

মাসুম দীর্ঘদিন পলাতক ছিলেন এবং বিভিন্ন জায়গায় অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলছিল। র‌্যাব জানায়, সে মূলত বরিশালের বাকেরগঞ্জের বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে খুলনার সোনাডাঙ্গা এলাকায় বসবাস করছিল।

জানা গেছে, মনোয়ার হোসেন টগর (২৭) ও মাসুমের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছিল। ১ আগস্ট রাতে মাসুমসহ তার সহযোগীরা টগরের বাড়িতে প্রবেশ করে। তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত টগরকে স্থানীয়রা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর টগরের পিতা সোনাডাঙ্গা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় মাসুমকে আসামি করা হয়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা