× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘আজকের কিশোরী, আগামীর চ্যাম্পিয়ন’ স্লোগানে প্রাণবন্ত আয়োজন

খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫ ২২:৩৩ পিএম

‘আজকের কিশোরী, আগামীর চ্যাম্পিয়ন’ স্লোগানে প্রাণবন্ত আয়োজন

‘আজকের কিশোরী, আগামীর চ্যাম্পিয়ন’ স্লোগান সামনে রেখে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে কিশোরী প্রীতি ফুটবল ম্যাচ। 

বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে পেরাছড়া উচ্চ বিদ্যালয় মাঠের এ আয়োজন কিশোরীদের মাঝে প্রাণের উচ্ছ্বাস ও নেতৃত্বের বার্তা ছড়িয়ে দেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা আনুষ্ঠানিকভাবে ম্যাচের উদ্বোধন করেন।

ওয়াই-মুভস প্রকল্পের উদ্যোগে এবং জাবারাং কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় আয়োজিত এ প্রীতি ম্যাচের পাশাপাশি কিশোরী স্বাস্থ্য, শিক্ষা, নেতৃত্ব বিকাশ এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। কারিগরি সহায়তা প্রদান করে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং অর্থায়ন করে সুইডেন।

বক্তারা বলেন, খেলাধুলা কেবল শারীরিক সুস্থতা অর্জনের উপায় নয়, বরং মানসিক দৃঢ়তা, আত্মবিশ্বাস এবং নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি তারা কিশোরীদের উন্নয়নে খেলাধুলার সুযোগ সৃষ্টি এবং বাল্যবিবাহের কুফল সম্পর্কে সমাজকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা