× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফ‌রিদগঞ্জে ওসির বিরু‌দ্ধে মানববন্ধ‌নে বিএন‌পি নেতার বাধা

চাঁদপুর প্রতিবেদক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫ ২২:০৬ পিএম

ফ‌রিদগঞ্জে ওসির বিরু‌দ্ধে মানববন্ধ‌নে বিএন‌পি নেতার বাধা

চাঁদপুর ফ‌রিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আল‌মের বিরু‌দ্ধে  ফেনীর সোনাগাজীর নুসরাত হত‌্যাকা‌ণ্ডের দণ্ডপ্রাপ্ত‌দের স্বজনরা ফ‌রিদগঞ্জ থানার সাম‌নে মানববন্ধন কর‌তে গে‌লে বিএনপি নেতাকর্মীরা বাধা দেন। 

বুধবার (৩ সে‌প্টেম্বর) বিকা‌লে ফ‌রিদগঞ্জ থানার সাম‌নে ভু‌ক্ত‌ভো‌গীরা মানববন্ধন কর‌তে গেলে এ বাধার সম্মুখীন হন তারা।বাধা দেওয়া নেতারা হলেনÑ চাঁদপুর জেলা ছাত্রদ‌লের সা‌বেক যুগ্ম আহ্বায়ক, ফ‌রিদগঞ্জ উপ‌জেলা যুবদ‌লের যুগ্ম আহ্বায়ক  আবদুল ম‌তিন ও ফ‌রিদগঞ্জ দ‌ক্ষিণ ইউ‌নিয়ন বিএন‌পির সা‌বেক সাধারণ সম্পাদক মো. শাহজাহান। তারা মানববন্ধনকারী‌দের ব‌্যানার কে‌ড়ে নি‌য়ে গা‌লিগালাজ কর‌তে থাক‌লে ভ‌য়ে ছত্রভঙ্গ হ‌য়ে যায়। বিএন‌পি নেতা‌দের বাধার কার‌ণে শুরুতেই তাদের মানববন্ধন ভে‌স্তে যায়। মানববন্ধ‌নের সংবাদ সংগ্রহ কর‌তে আসা সাংবা‌দিকরাও হেনস্তার শিকার হতে হয়।

এদিকে মানববন্ধ‌নের ব‌্যানা‌রে তারা উল্লেখ ক‌রেন, ফেনীর  আলোচিত নুসরাতের আত্মহত্যাকে হত‌্যায় রূপান্তর ক‌রে ১৬ জন নিরপরাধী‌কে রিমা‌ন্ডে মধ‌্যযুগীয় কায়দায় নির্যাতন ক‌রে বিপুল প‌রিমাণ টাকা ও স্বীকা‌রো‌ক্তি আদায়কারী বর্তমান ফ‌রিদগঞ্জ থানার ওসি শাহ আলম ও সা‌বেক পি‌বিআই প্রধান বনজ কুমার‌কে গ্রেপ্তার ক‌রে দৃষ্টান্তমূলক শা‌স্তি ও টাকা ফের‌তের দাবি‌ জানানো হয়।

এ‌ বিষ‌য়ে জান‌তে  চাঁদপুর জেলা ছাত্রদ‌লের সা‌বেক যুগ্ম আহ্বায়ক, ফ‌রিদগঞ্জ উপ‌জেলা যুবদ‌লের যুগ্ম আহ্বায়ক  আবদুল ম‌তিনের মোবাই‌ল ফো‌নে যোগা‌যোগ করার চেষ্টা করেও বক্তব্য নেওয়া যায়নি। 

ফরিদগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম ব‌লেন, ‘আমি তখন ফেনীর নুসরাত হত‌্যার তদন্ত কর্মকর্তা ছিলাম। আমি তদন্ত প্রতি‌বেদন দি‌য়ে‌ছি। বিচার ক‌রে‌ছেন আদালত। তখন তারা ন‌্যায়বিচার পায়‌নিÑ তাই মানববন্ধন ক‌র‌ছে।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা