× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতির সেবায় সদাপ্রস্তুত ৬০ লক্ষ আনসার-ভিডিপি: মহাপরিচালক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫ ২১:৫০ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশের সেবায় আনসার-ভিডিপির ৬০ লাখের বেশি সদস্য সর্বদা প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এ সময় তিনি সদস্যদের আরও পেশাদার হয়ে আইনশৃঙ্খলা রক্ষা, আত্মনির্ভরশীলতা এবং আর্ন্তসামাজিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

বুধবার (৩ সেপ্টেম্বর) কুমিল্লা রেঞ্জ পরিদর্শন শেষে আয়োজিত দরবারে তিনি যুগোপযোগী প্রশিক্ষণ, যোগ্য সদস্য নির্বাচন এবং ক্ষুদ্র উদ্যোক্তা গড়ে তোলার মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বাহিনীর নবগৃহীত সঞ্জীবন প্রকল্পকে প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকা উন্নয়নের আলোকবর্তিকা হিসেবে উল্লেখ করেন।

মহাপরিচালক স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে বর্তমান পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষায় আনসার ও ভিডিপির অবদানের কথা স্মরণ করে বলেন, পার্বত্য ও সমতল অঞ্চলে আনসার-ভিডিপি শান্তি, সার্বভৌমত্ব এবং নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি বলেন, আমাদের দায়িত্ব কেবল নিরাপত্তা নিশ্চিত করা নয়, দেশের মানুষের সেবায় ৬০ লাখের বেশি সদস্যকে কার্যকরভাবে কাজে লাগানোই মূল লক্ষ্য। বাহিনীর শৃঙ্খলার মানোন্নয়নে অসাধারণ অগ্রগতির কথা উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম গ্রহণের ফলে বাহিনীর শৃঙ্খলা আজ অনন্য উচ্চতায় পৌঁছেছে। বাহিনীর সদস্যদের কল্যাণ ও সুযোগ-সুবিধা বৃদ্ধিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে অঙ্গীভূত সাধারণ আনসারদের রেশন বৃদ্ধি করা হয়েছে। 

এছাড়া, সঞ্জীবন প্রকল্পের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্র্য দূরীকরণ এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার আশা প্রকাশ করেন।

সভায় কুমিল্লা রেঞ্জ পরিচালক মো. মাহবুবুর রহমানসহ বাহিনীর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা