× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিয়ের ৮ মাসের মাথায় স্ত্রীকে গলা টিপে হত্যা, স্বামী আটক

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪৩ পিএম

বিয়ের ৮ মাসের মাথায় স্ত্রীকে গলা টিপে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে বিয়ের মাত্র আট মাসের মধ্যে স্ত্রীকে গলা টিপে হত্যা করেছে স্বামী। 

বুধবার (৩ সেপ্টেম্বর) ভোরে চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কানামাদারি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম মোছা. আরফি আক্তার (১৯)। স্বামী মিজানুর রহমান প্রকাশ রিদোয়ান (৩০) কে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আট মাস আগে সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের পশ্চিম পাড়ার জাহেদের মেয়ে আরফি আক্তারের সঙ্গে চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের গোলাম শরীফের ছেলে মিজানুর রহমানের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্ত্রীকে টাকার জন্য প্রায়ই নির্যাতন করত রিদোয়ান। ঘটনার রাতে কোনো এক সময়ে স্ত্রীকে গলা টিপে হত্যার পর মরদেহ বাথরুমে লুকিয়ে রাখে সে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা বন্ধ দেখতে পায়। পরে দরজা ভেঙে নিহত আরফি আক্তারের মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত স্বামীকে আটক করে।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা