চুয়াডাঙ্গা প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০৬ পিএম
চুয়াডাঙ্গা শহরের হাসপাতাল সড়কে কযেকটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অনিয়ম অব্যবস্থাপনার অভিযোগে জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় জানায়, বুধবার (৩ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সদর উপজেলার হাসপাতাল রোড় এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালিত হয়। বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত অভিযানে ক্লিনিক ও ডায়াগনস্টিক তদারকি করা হয়।
এ তদারকির মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ফ্রিজে সংরক্ষণ ও ব্যবহার করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে যৌথ স্বত্ত্বাধিকারী প্রতিষ্ঠান জান্নাতুল, হাসান,
ইসমাঈল, হাসনাত, শাকিল এবং ওলি, জনতা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার এবং মমিনুল ইসলামের নিউ জনতা ডায়াগনস্টিক সেন্টারকে মোটা অঙ্কের জরিমানা করা হয়, যার পরিমাণ ৬০ হাজার টাকা। এ সময় চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা ও মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুল হাসান।
সার্বিক সহযোগিতায় ছিলেন- পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস, পৌর স্যানিটারী ইন্সপেক্টর নার্গিস জাহান, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি টীম।