× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসেবার মান নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য: কুসিক প্রশাসক

কুমিল্লা অফিস

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৩২ পিএম

স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসেবার মান নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য: কুসিক প্রশাসক

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) নতুন প্রশাসক (যুগ্মসচিব) মো. শাহ আলম দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি বলেন, কুমিল্লা একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ নগরী। এই নগরীর যানজটসহ নানান সমস্যার দ্রুত সমাধান করতে চাই। এ কাজে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বুধবার (৩ সেপ্টেম্বর) কুমিল্লা সিটি করপোরেশনের পূর্ণকালীন নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রশাসক শাহ আলম জানান, স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসেবার মান নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। সবাই মিলে কাজ করলে কুমিল্লাকে একটি আধুনিক, পরিবেশবান্ধব ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলা সম্ভব। তিনি আরও জানান, কুমিল্লায় পোস্টিং হওয়ায় তার পরিবার খুশি নন। এমনকি রাগ করে স্ত্রী-সন্তানরা তার সঙ্গে হাতও মেলাননি। তবে তিনি কুমিল্লার সন্তান হিসেবে নগরীর উন্নয়ন করার উদ্দেশ্য নিয়েই এখানে এসেছেন।

টমছমব্রিজের বাজার পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, সিটি করপোরেশনের লোকেরাই অবৈধ দখলের সঙ্গে জড়িত। এছাড়া কুমিল্লা সিটির প্ল্যান পাসের ক্ষেত্রে অতীতে যদি কোনো অনিয়ম হয়ে থাকে, তবে তা তদন্ত করে বিচারের আওতায় আনা হবে।

মতবিনিময় সভায় কুমিল্লার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা নতুন প্রশাসককে স্বাগত জানান এবং নগরীর সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতামত ও পরামর্শ দেন। সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রশাসক শাহ আলম নগরীর যানজট নিরসনে অচিরেই বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণের আশ্বাস দেন।

এ সময় কুমিল্লা সিটি করপোরেশনের সচিব মোহাম্মদ মামুন, নির্বাহী প্রকৌশলী মো. আবু সায়েম ভূঁইয়া, মাঈন উদ্দিন চিশতী, সহকারী প্রকৌশলী আবু ইউনুস উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা