নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৪ পিএম
নারায়ণগঞ্জের ফতুল্লায় যুবলীগ নেতা শামীম ওরফে টাকলা শামীমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩ সেপ্টেম্বর) ভোরে দাপা পোস্ট অফিস রোডস্থ রেইনবো মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
স্থানীয়রা জানান, শামীম ওরফে টাকলা শামীম যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। বিগত আওয়ামী সরকারের শাসনামলে ১৯৯৭ সালে প্রকাশ্যে যুবদল কর্মী আবুল হোসেন ওরফে আবুলিকে বাসা থেকে তুলে এনে ইটভাটার ভেতরে নিয়ে ডান ও বাম হাতের কব্জি কেটে ফেলেন।
পরবর্তীতে কর্তন করা কব্জি হাতে নিয়ে রিক্সায় করে পুরো ফতুল্লা শিল্পাঞ্চলএলাকায় ঘুরে বেড়ায়। সে সময় দেশজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল তার এই নৃশংস ঘটনা। আর তখন থেকেই আলোচনায় উঠে শামীম ওরফে টাকলা শামীমের নাম। সে সময় ফতুল্লা শিল্পাঞ্চলজুড়ে আতংকের নাম হয়ে ওঠে শামীম।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, শামীমকে চুরির মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।