নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৭:১৮ পিএম
প্রবা ফটো।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জের আমিরাবাদ এলাকায় একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।
বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তুলার গোডাউন হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ধোঁয়ার কুণ্ডলীতে ভরে যায় আশপাশের এলাকা। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল-আরেফিন জানান, আগুনের সূত্রপাতের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।