× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিবি পরিচয়ে ইউপি চেয়ারম্যানকে অপহরণ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৭:১৮ পিএম

ডিবি পরিচয়ে ইউপি চেয়ারম্যানকে অপহরণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডিবি পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির উদ্দিনকে দুর্বৃত্তরা অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ভুলতা এলাকার আজিজ সুপার মার্কেটের সামনে থেকে তাকে অপহরণ করে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। নাসির উদ্দিন উপজেলার গোলাকান্দাইল নতুন বাজার এলাকার আব্দুল আউয়ালের ছেলে। 

অপহৃত নাসির উদ্দিনের ছোট ভাই নুর আলম ভূঁইয়া জানান, নাসির উদ্দিন গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বুধবার দুপুর ২টার দিকে নাসির উদ্দিন তার প্রাইভেট গাড়িতে করে ভুলতা এলাকার আজিজ মার্কেন্টাইল ব্যাংকে কাজে যায়। কাজ শেষ করে মার্কেন্টাইল ব্যাংক থেকে বের হলে দুর্বৃত্তরা অস্ত্রের মুখে জিম্মি করে ডিবি পরিচয়ে নাসির উদ্দিন ও তার গাড়ির চালক আশিককে সাদা মাইক্রোবাসে অপহরণ করে তুলে নিয়ে যায়।  এ সময় অপহরণকারীরা নাসির উদ্দিনের মালিকানাধীন প্রাইভেটকারটি ভুলতা এলাকায় ফেলে রেখে যায়। 

অপহরণকারীরা নাসির উদ্দিন ও তার চালক আশিককে নিয়ে ৩০০ ফিট হয়ে ঢাকার দিকে চলে যায় প্রত্যক্ষদর্শীরা জানায়। বর্তমানে পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি অব্যাহত রেখেছে। পরিবারের সদস্যরা নাসির উদ্দিনের মোবাইল ফোনটি বন্ধ পাচ্ছে। 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, আমরা এ ঘটনা শুনেছি। নাসির উদ্দিনকে উদ্ধারে আমরা তৎপর রয়েছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা