× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক ইলিশ বিক্রি ৬ হাজার টাকায়

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৪১ পিএম

এক ইলিশ বিক্রি ৬ হাজার টাকায়

পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে দুই কেজি ১শ’ গ্রাম ওজনের একটি ইলিশ। 

বুধবার (০৩ সেপ্টেম্বর) সকালে মহিপুর মনোয়ারা মৎস্য আড়তে মাছটি বিক্রি হয় ৬ হাজার ৯০ টাকায়। 

জানা গেছে, গত সোমবার পহেলা সেপ্টেম্বর বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে স্থানীয় জেলে দেলোয়ার এফবি মা ট্রলারে অন্যান্য মাছের সঙ্গে এই বিশাল ইলিশটি ধরা পড়ে। মাছটি মহিপুর আড়তে আনা হলে স্থানীয় জনতার ভিড় জমে যায়।

মাছটির ক্রেতা ছগির আকন জানান, বুধবার সকালে জেলে দেলোয়ার মাছটিকে মৎস্য আড়তে নিয়ে এলে এক লাখ ১৬ হাজার টাকা মণ ধরে ৬ হাজার ৯০ টাকায় মাছটি ক্রয় করি। এমন বড় মাছ খুব বেশি পাওয়া যায় না। 

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় ইলিশ মূলত গভীর সমুদ্রের মাছ।  যদি নিয়মকানুন মেনে মাছ ধরা হয়, তাহলে ভবিষ্যতেও বঙ্গোপসাগরে আরও বড় বড় ইলিশ ধরা পড়বে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা