ফেনী প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২৬ পিএম
ফেনীতে মাদক মামলায় সাজপ্রাপ্ত পলাতক আসামী ইউনুছ নবী বাবু (২০) কে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার দিবাগত রাতে ফেনী শহরের দোয়েল চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে ফেনী মডেল থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) ১০(ক) মামলার ১ বছর সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ইউনুছ নবী বাবু শহরের দোয়েল চত্বর এলাকায় অবস্থান করছে। পরে র্যাবের একটি দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। আটক ইউনুছ চট্টগ্রামের সীতাকুন্ড থানার লাঠিয়াল পাড়া গ্রামের বাহার উদ্দিনের ছেলে।
র্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম. মোজাফফর হোসেন জানান, গ্রেপ্তার ইউনুছ নবী বাবুকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।