× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আশাশুনিতে বৃদ্ধের মরদেহ উদ্ধার

সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৩:১৮ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুন্দুড়িয়া চুমুরিয়া এলাকার রাস্তার পাশের বাগান থেকে পাইথালী দুর্গামন্দির সমিতির সভাপতি বিজন কুমার দে (৬০)’র মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার ( ৩ সেপ্টেম্বর) বুধহাটা পুলিশি তদন্ত কেন্দ্রের আইসি সাব-ইন্সপেক্টর (এসআই) আব্দুর রহিম জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে সকালে কুন্দুড়িয়া চুমুরিয়া এলাকার রাস্তার পাশের বাগান থেকে লাল গেঞ্জি ও নীল প্যান্ট পরিহিত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানান, তার নাম বিজন কুমার দে। পেশায় তিনি মাছের পোনার ব্যবসায়ী। তিনি  পাইথালী গ্রামের ভঞ্জন দে’র ছেলে। মরদেহ ময়নাতদন্তের জন্য পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।

সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন জানান, বিজন কুমার দে এলাকায় অত্যন্ত পরিচিত ব্যক্তি। তিনি বুধহাটা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান পাইথালী সর্বজনীন দূর্গামন্দিরের সভাপতি। তিনি দুই সন্তানের পিতা। তার এই মরদেহ রাস্তার পাশে পড়ে থাকার ঘটনাটি বেদনাদায়ক। দ্রুত এ ঘটনার যথাযথ তদন্ত প্রকাশের জন্য আহ্বান জানান তিনি।

বিজন কুমার দে’র বড় ছেলে প্রণব দে, জানান মঙ্গলবার  সন্ধ্যায় বাড়ি থেকে বাজারে যান তারপর আর ফিরে আসেননি। রাতে না ফেরায় দুশ্চিন্তায় ছিল পরিবারের সবাই। পরে সকালে মরহে উদ্ধার হওয়ার খবর পান। তার বাবা সুস্থ সবল একজন মানুষ ছিলেন। তিনি এই মৃত্যু রহস্য দ্রুত উদ্ঘাটনের জন্য দাবি জানান।

নিহতের ভাই স্কুল শিক্ষক রঘুনাথ দে জানান, তার বড় ভাই বিজন কুমার দে সন্ধ্যার দিকে স্থানীয় পাইথলী বাজারে যান। স্ত্রী আগেই মারা যাওয়ায় তিনি বাড়িতে একা এক ঘরে থাকতেন। তার পুত্রবধূ রাতে ঘরে খাবার রেখে আসতো। তিনি বাড়ি এসে খেয়ে নিতেন। কিন্তু বুধবার সকালে ঘরে যেয়ে দেখা যায় খাবার যেভাবে রাখা ছিল সেই ভাবেই রয়েছে। তিনি রাতে বাড়িতে ফেরেননি। পরে লোকজনের মাধ্যমে জানতে পারলাম পার্শ্ববর্তী কুন্দড়িয়া চুমুরিয়া গ্রামের বেড়িবাঁধের পাশে তার মরদেহ পড়ে রয়েছে। বিষয়টি  সঙ্গে সঙ্গে আশাশুনি থানা পুলিশকে অবহিত করা হয়।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আরেফিন বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ বলা যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা