× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিভেছে বিএম ডিপোর আগুন

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২২ ১৮:৩৫ পিএম

নিভেছে বিএম ডিপোর আগুন

সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় বিকেল সাড়ে ৫টার দিকে নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের কুমিরা স্টেশনের সিনিয়র অফিসার ফিরোজ মিয়া প্রতিদিনের বাংলাদেশেকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন বিকেল সোয়া ৩টার দিকে বিএম ডিপোর শেডে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার কর্মকর্তা জানান, খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে আরও একটি ইউনিট এতে যোগ দেয়। সন্ধ্যা ৫টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, ‘কন্টেইনার ডিপোর ভেতরে একটি খোলা শেড আছে। ওই শেডে রাখা জুটে আগুন লেগেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিগারেটের আগুন থেকে সেখানে আগুনের সূত্রপাত হতে পারে। তবে বিষয়টি এখনও নিশ্চিত না। আগুন কিভাবে লেগেছে সেটি আমরা খতিয়ে দেখছি। এখনও ক্ষয়ক্ষতি নিরূপণ করা যায়নি।’

এ নিয়ে ছয় মাসের ব্যবধানে বিএম কন্টেইনার ডিপোতে দুই দফায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। গত ৪ জুন প্রথম দফায় শেডে রাখা কন্টেইনার বিস্ফোরণের ঘটনায় আগুনে পুড়ে অর্ধশতাধিক মানুষ মারা যান। এ ঘটনায় ৫ মাস ডিপো বন্ধ থাকার পর গত মাসের শুরুতে পুনরায় চালু হয়। পুরোদমে চালু হওয়ার মাস খানেকের মাথায় মঙ্গলবার ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা