× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫ ২১:০৬ পিএম

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫ ২১:০৭ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মো. জহির মিয়া (৭০) নামের এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০২ সেপ্টম্বর) উপজেলার সিএন্ডবি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, প্রায় ৬-৭ বছর ধরে জহির মিয়া পারিবারিক মান-অভিমানে ভুগছিলেন। অভিমানের জেরে কয়েক বছর আগে তিনি উপজেলা সদরের সিএন্ডবি এলাকার একটি পুকুরপাড়ে ছোট্ট ঝুপড়ি ঘরে একাকী বসবাস শুরু করেন। মঙ্গলবার দুপুরে স্থানীয়রা ঝোপের ভেতরে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

জানা যায়, জহির মিয়ার স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে রয়েছে। এর মধ্যে দুই ছেলে প্রবাসে, একজন চট্টগ্রামে কাজ করেন এবং ছোট ছেলে বাড়িতে থাকেন। মেয়ের বিয়ে হয়ে গেছে। পরিবারের আর্থিক অবস্থার তেমন অভাব ছিল না, তবে জহির মিয়া মনে করতেন, পরিবারের সদস্যরা তার প্রতি যথেষ্ট যত্নবান নয়। অভিমান থেকেই তিনি দীর্ঘদিন ধরে আলাদা বসবাস করছিলেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পরিবারের পক্ষ থেকে তাকে বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্য একাধিকবার চেষ্টা করা হলেও তিনি রাজি হননি। এক সময় প্লাস্টিকের বোতল কুড়িয়ে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন তিনি।

মানিকছড়ি থানার এসআই মো. সাদ্দাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা