প্রবা ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২২ ১৮:৩৪ পিএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২ ১৯:২৯ পিএম
মাওয়ায় ইলিশ হাতে যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র জেফ রাইডেনাওয়ার।
জাতীয় মাছ ইলিশের স্বাদ নিতে মাওয়ায় ছুটে গিয়েছিলেন ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র জেফ রাইডেনাওয়ার।
রাইডেনাওয়ারের এই অসাধারণ অভিজ্ঞতার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দূতাবাসের অফিশিয়াল পেজে শেয়ার করা হয়।
ভিডিওটির ক্যাপশনে লেখা হয়, ‘‘যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র জেফ রাইডেনাওয়ার মাওয়া ঘাটের সুস্বাদু ইলিশ খেয়ে বুঝলেন ‘মাছে ভাতে বাঙালি’ কথার তাৎপর্য। আপনি কি কখনো ভেবে দেখেছেন একজন আমেরিকান আর ইলিশ মাছ খাওয়ার সংমিশ্রণটা কেমন হতে পারে?”
ইলিশ খাওয়ার আগে মাছ রান্নার পুরো প্রক্রিয়াটি দেখেছেন জেফ রাইডেনাওয়ার। রান্নার পরে ইলিশ মাছ ভাজির পাশাপাশি, ভাতের সঙ্গে ইলিশের ভর্তা ও চিংড়ি খেয়ে দেখেন।
সময় মিলিয়ে ভিডিওতে বোঝাই যাচ্ছে, সময়টা ভালোই উপভোগ করেছেন দূতাবাস মুখপাত্র।