× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরের সমালোচিত সেই পুলিশ কমিশনার প্রত্যাহার

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২২ পিএম

মো. নাজমুল করিম খান। প্রবা ফটো

মো. নাজমুল করিম খান। প্রবা ফটো

গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার মো. নাজমুল করিম খানকে ক্লোজড করা হয়েছে। 

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছে। সোমবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। নির্দেশনায় বলা হয়েছে, পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্ব অর্পণ করে সদর দপ্তরে রিপোর্টের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, ‘ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশ বন্ধ করে গাজীপুরে আসেন কমিশনার’ এমন শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে বেসরকারি একটি জাতীয় পত্রিকা। এরপর থেকেই কমিশনার নাজমুল করিম খানকে নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। 

সম্প্রতি একটি স্কুল মাঠ দখল করে মাসব্যাপী মেলার অনুমতিও দিয়েছেন তিনি। ফলে, শিক্ষার্থীদের খেলাধুলায় বেঘাত সৃষ্টির পাশাপাশি অ্যাসেম্বলি করতে হচ্ছে বারান্দায়। মেলা বন্ধ করতে জেলা প্রশাসন চিঠি দিলে উত্তরে জিএমপি জানায়, মেট্রোপলিটন এলাকায় যেকোনো মেলার সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার একমাত্র পুলিশ কমিশনারের। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

ড. নাজমুল করিম খান পুলিশের ১৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তাকে পদোন্নতি না দিয়ে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। তবে, সরকারের পতনের পর পুনরায় আবেদন করে চাকরিতে ফিরে আসেন এবং ডিআইজি পদে পদোন্নতি পান। পরে তাকে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা