× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নবাবগঞ্জে আনসারের উদ্যোগে তালবীজ রোপণ শুরু

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫ ২২:৪৩ পিএম

প্রবা ফটো।

প্রবা ফটো।

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও বজ্রপাতে প্রাণহানি রোধে তালবীজ রোপণের উদ্যোগ গ্রহণ করেছে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বল্লভপুর এলাকার বিভিন্ন সড়কে ১ হাজার তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

দিনাজপুর জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. নূরুজ্জামান, পিভিএম এ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রেজেনা পারভীন আক্তার, উপজেলা প্রশিক্ষক মোরশেদ জামিল, সহকারী প্রশিক্ষক সাহেরা খাতুনসহ আনসার ও ভিডিপির বিভিন্ন সদস্য।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. নূরুজ্জামান বলেন, ক্রমশ তালগাছ বিলুপ্তির পথে চলে যাচ্ছে। অথচ গ্রামীণ পরিবেশ রক্ষা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং বজ্রপাতে প্রাণহানি রোধে তালগাছের গুরুত্ব অপরিসীম। ভবিষ্যৎ প্রজন্মকে একটি নিরাপদ ও সবুজ পরিবেশ উপহার দিতে তালগাছ রোপণ অত্যন্ত জরুরি হয়ে উঠেছে।

আনসার ও ভিডিপির কর্মকর্তা রেজেনা পারভীন আক্তার বলেন, আজকের এই কর্মসূচি শুধু একটি গাছ রোপণ নয়, এটি মানুষের জীবন বাঁচানোর একটি প্রচেষ্টা। তালগাছ বজ্রপাত প্রতিরোধে প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে। তাই প্রত্যেককে এ উদ্যোগে এগিয়ে আসতে হবে।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, তালগাছ এক সময় গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল। এখন আবার সেটিকে ফিরিয়ে আনার মাধ্যমে একদিকে যেমন প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হবে, অন্যদিকে বজ্রপাতে প্রাণহানি কমবে।

কর্মসূচির অংশ হিসেবে নবাবগঞ্জ উপজেলাসহ দিনাজপুর জেলার অন্যান্য উপজেলায়ও ধাপে ধাপে তালবীজ রোপণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা