× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রীমঙ্গলে কর্মরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

মৌলভীবাজার প্রতিবেদক

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫ ২২:২৭ পিএম

ছবি: আলমগীর হোসেন ভুঁইয়া।

ছবি: আলমগীর হোসেন ভুঁইয়া।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় দায়িত্ব পালনকালে আকস্মিক অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন জেলা পুলিশ লাইনে কর্মরত উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন ভুঁইয়া। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে মির্জাপুর ইউনিয়নের পুলিশ ক্যাম্পে এ ঘটনা ঘটে। 

জেলা পুলিশ জানান, আলমগীর হোসেন কর্মরত অবস্থায় আকস্মিক অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে সহকর্মীরা বিকাল পৌনে ৫টার দিকে মৌলভীবাজার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আলমগীর হোসেনের বাড়ি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলায়। তিনি দুই মেয়ে এবং এক ছেলে সন্তানের জনক। এদিকে আলমগীর হোসেনের মৃত্যুতে মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে গভীর শোক ও তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা