× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়াসাকে নিরবচ্ছিন্ন পানি সরবরাহের তাগিদ চসিক মেয়রের

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫ ২১:৪৫ পিএম

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫ ২৩:১২ পিএম

প্রবা ফটো।

প্রবা ফটো।

চট্টগ্রামে নিরবচ্ছিন্ন পানি সরবরাহের মাধ্যমে জনদুর্ভোগ কমাতে চট্টগ্রাম ওয়াসাকে আরও দ্রুত ও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। সোমবার (১ সেপ্টেম্বর) টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে চট্টগ্রাম ওয়াসার সাথে অনুষ্ঠিত সমন্বয় সভায় তিনি এ আহ্বান জানান। 

চসিক মেয়র বলেন, ওয়াসার প্রধান দায়িত্ব হচ্ছে নগরবাসীকে বিশুদ্ধ পানি সরবরাহ করা। বর্তমানে পানি পাওয়া অনেকটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জনগণ এখন কষ্ট পাচ্ছে, তাই কাজগুলো সময়মতো শেষ করা এবং সঠিকভাবে পরিচালনা করা অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, ওয়াসা ও সিটি কর্পোরেশন উভয়ই জনসেবামুখী প্রতিষ্ঠান। তাই এখানে দ্বন্দ্ব নয়, বরং সমন্বয় জরুরি। ঠিকাদারদের কাজের মান ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, যাতে টেকনিক্যাল ত্রুটি বা রাস্তার ক্ষতির কারণে জনভোগান্তি না বাড়ে।

ওয়াসাকে সুনির্দিষ্ট সময়সূচি মেনে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, যখন রাস্তা খননের কাজ শুরু করবেন, তখন সিটি কর্পোরেশনকে জানাতে হবে। আমরা যদি আগে রাস্তা করে দিই, পরে যদি ওয়াসা এসে সেটি খুঁড়ে ফেলে, তাহলে জনগণের ক্ষোভ বাড়বে। 

চসিকের প্রকৌশল বিভাগের কর্মকর্তারা জানান, ওয়াসার সুয়ারেজ প্রকল্পের কারণে নগরীর বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে রাস্তা খননের ফলে যানবাহন চলাচল ও নাগরিকদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এ অবস্থায় সিটি কর্পোরেশন ও ওয়াসার মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে কাজ পরিচালনার ওপর তারা গুরুত্বারোপ করেন।

ওয়াসার কর্মকর্তারা জানান, চলমান সুয়ারেজ প্রকল্পটি নগরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রকল্প সম্পন্ন হলে চট্টগ্রামবাসী পানির সংকট থেকে মুক্তি পাবে। তবে সাময়িক অসুবিধা হলেও দীর্ঘমেয়াদে এটি নগরবাসীর জন্য উপকারী হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা