× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পেকুয়ায় প্রধান শিক্ষককে অবরুদ্ধ, স্কুলে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

পেকুয়া (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫ ২১:২৪ পিএম

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫ ২২:০৮ পিএম

প্রবা ফটো।

প্রবা ফটো।

কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী এয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. জাহেদ উল্লাহর অপসারণ দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করেছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে তারা বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন এবং প্রধান শিক্ষককে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রধান শিক্ষকের অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, দুর্ব্যবহার ও শিক্ষা কার্যক্রমের মান নিম্নগামী হওয়ায় তারা এ আন্দোলন করতে বাধ্য হয়েছেন। আন্দোলন চলাকালে বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী মো. আলী মিয়াকে মারধর ও তার মোবাইল কেড়ে নেওয়ার ঘটনাও ঘটে।

আন্দোলনরত শিক্ষার্থীরা পরিচালনা কমিটির সভাপতি বরাবর ১২টি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। এর মধ্যে রয়েছে জোরপূর্বক বিশেষ ক্লাস করানো, রেজিস্ট্রেশনের নামে অর্থ আদায়, জরিমানার নামে টাকা নেওয়া, ভর্তির ফরম বিক্রি করে টাকা আত্মসাৎ, শিক্ষক-কর্মচারীদের চেক বন্ধক রেখে টাকা উত্তোলনসহ নানা অনিয়মের অভিযোগ।

স্থানীয়রা বলছেন, একটি কুচক্রী মহল কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা করছে। এর আগেও একাধিকবার প্রধান শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, যা মূলত পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।

প্রধান শিক্ষক জাহেদ উল্লাহ বলেন, সকাল সাড়ে ৭টার দিকে স্কুল এসে দেখি বিদ্যালয়ের সামনে ৩০ থেকে ৪০ জন শিক্ষার্থী ব্যানার নিয়ে জড়ো হয়ে আছে। আমাকে দেখার সঙ্গে সঙ্গে স্লোগান দিতে থাকে তারা। মুল ফটকে তালা ঝুলানো। বিদ্যালয়ে ঢুকার চেষ্টা করলে আমাকে অবরুদ্ধ করে রাখে। মব সৃষ্টি করে আলী মিয়া নামের স্কুলের এক কর্মচারীকে মারধর করে। পরে পরিচালনা কমিটির সভাপতি এসে তালা খুলে দিয়েছে।

তিনি বলেন, আমার বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র চলছে। একটি মহল রাজনৈতিক ট্যাগ দিয়ে শিক্ষার্থীদের উসকে দিচ্ছে।এর আগেও অন্তত পাঁচবার এভাবে আন্দোলন হয়েছে। পরিচালনা কমিটি নিয়েও দ্বন্ধ চলছে। কয়েকজন শিক্ষকও ষড়যন্ত্রে জড়িত। সব মিলিয়ে আমাকে অপসারণের জন্য পরিকল্পিতভাবে এ ষড়যন্ত্র করা হচ্ছে।

আন্দোলনকারী দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী পারভিন সোলতানাও মানবিক বিভাগের শিক্ষার্থী রাহাত হোসেন বলেন, আমরা কোন কথা শুনতে চাইনা, আমাদের এক দাবী প্রধান শিক্ষকের অপসারণ চাই। প্রধান শিক্ষক জাহেদ উল্লাহ এই শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। 

কয়েকজন অভিভাবক বলেন, আসলে আমরা কিছুই বুঝে উঠতে পারছিনা। আমাদের সন্তানদের বিপদগামী করা হচ্ছে। একটি চক্র সন্তানদের ভুলভাল বুঝিয়ে আন্দোলনে নামার বাধ্য করছে। আমরা সন্তানদের নিয়ে দুঃচিন্তায় আছি।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঈনুল হোসেন চৌধুরী বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে যে আন্দোলন হচ্ছে, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। অভিযোগ প্রমাণিত না হলে শিক্ষার্থীদের উসকানি দেওয়া চক্রের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা