× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বুড়িচংয়ে টাস্কফোর্স অভিযানে ২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩৭ পিএম

বুড়িচংয়ে টাস্কফোর্স অভিযানে ২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কুমিল্লার বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে প্রশাসন।

রবিবার (৩১ আগস্ট) রাতে উপজেলার রাজাপুর ইউনিয়নের মিরপুর গ্রামের দক্ষিণগ্রাম এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভির হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে বিজিবি ও বুড়িচং থানা পুলিশ অংশ নেয়।

অভিযানে নাবালক মিয়ার ছেলে জিয়াউর রহমানের ঘরে তল্লাশি চালিয়ে খাটের নিচ থেকে কৌশলে রাখা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স জব্দ করা হয়। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা। তবে অভিযানের খবর পেয়ে আগেই পালিয়ে যায় অভিযুক্ত জিয়াউর।

এ সময় দক্ষিণগ্রাম এলাকায় বিভিন্ন মোটরসাইকেল তল্লাশি করা হয়। জনসম্মুখে ধূমপানসহ বিভিন্ন অপরাধে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করা হয়। সড়ক ও পরিবহন আইনে মোটরসাইকেল চালক আহাদ হোসেনকে ৫ হাজার টাকা এবং ভোক্তা অধিকার আইনে এক চা দোকানিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে শংকুচাইল ক্যাম্পের সুবেদার মোহাম্মদ আনোয়ার হোসেন, বুড়িচং থানার এসআই জয়নাল আবেদীনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ঘটনার পর সোমবার (১ সেপ্টেম্বর) বুড়িচং থানায় পলাতক আসামি জিয়াউর রহমানের নামে মামলা দায়ের করা হয়েছে।

অভিযান শেষে ইউএনও তানভির হোসেন বলেন, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আইনের বাইরে কেউ নয়—যেই অপরাধে জড়াবে, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। জনগণের সহযোগিতা থাকলে এ ধরনের অবৈধ কার্যক্রম অনেকটাই কমে যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা