× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এতিম ও দারিদ্র শিশুদের মাঝে পাঞ্জাবি-হিজাব বিতরণ করল ‘ভ্রাতৃত্বের বন্ধন’

যশোর প্রতিবেদক

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৯ পিএম

এতিম ও দারিদ্র শিশুদের মাঝে পাঞ্জাবি-হিজাব বিতরণ করল ‘ভ্রাতৃত্বের বন্ধন’

যশোরের শার্শায় এতিম ও দারিদ্র শিশুদের মাঝে পাঞ্জাবী-হিজাব বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভ্রাতৃত্বের বন্ধন’। 

গত শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার র্পাঁচপোতা বাজার ঈদগাহ ময়দানে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ৭০ জন এতিম ও দারিদ্র শিশুদের হাতে পাঞ্জাবী-হিজাব তুলে দেন প্রধান অতিথি মাওলানা জিয়াউল হক (সাবেক চেয়ারম্যান, ৭ নম্বর নাভারণ ইউনিয়ন)।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুনসুর আলী, নির্বাসখোলা ইউনিয়নের সাবেক মেম্বার জালাল উদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী মো. শহিদুল সরদার, দারুস সুন্নাহ মডেল মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আবু জার গিফারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ‘ভ্রাতৃত্বের বন্ধন’ সংগঠনের সভাপতি শরিফুল ইসলাম সাগর। সঞ্চালনায় ছিলেন মাওলানা আকরাম আলী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা