× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামায়েতের উদ্যোগে সেতুর সংযোগ সড়ক মেরামত

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪৭ পিএম

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০১ পিএম

জামায়েতের উদ্যোগে সেতুর সংযোগ সড়ক মেরামত

ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে সেতুর সংযোগ সড়ক মেরামত করা হয়েছে। রবিবার (৩১ আগস্ট) জামায়াতে ইসলামী আটঘর ইউনিয়নের নেতাকর্মীদের উপস্থিতিতে এবং গঠিত সেচ্ছাসেবকদের দিয়ে রাস্তা মেরামতের কাজ করা হয়।

৬ গ্রামের ৮ হাজার লোকের উপজেলা সদরে যাতায়াতের একমাত্র রাস্তা আটঘর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের ইটের সড়কের সেতুর সংযোগ ভেঙে যাওয়ায় দীর্ঘদিন যাবত এই এলাকার মানুষের চলাচলের সমস্যা হচ্ছিল। এলাকার মানুষের বহুদিন ধরে এই সড়কটি মেরামত করার জন্য বিভিন্ন মহলে দাবি জানিয়ে আসছিলেন। গণমানুষের দাবির পরিপ্রেক্ষিতে আটঘর ইউনিয়নের স্থানীয় জামায়াতের নেতাকর্মীদের নিজস্ব উদ্যোগে রাস্তাটি মেরামত করা হয়।

বোয়ালিয়া গ্রামের একাধিক বাসিন্দা বলেন, জামায়াতের নেতাকর্মীদের উদ্যোগে রাস্তাটি মেরামত করা হয়েছে। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের খবর। সেতুর সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় অনেক কষ্ট করে আমাদের এই সেতুটি ব্যবহার করতে হয়েছে। মাঝেমাঝে বড় ধরনের দুর্ঘটনাও ঘটেছে এখানে। এই সেতু দিয়ে আমাদের ফসলের গাড়ি উঠানামা করতে পারত না। অনেক দূরের রাস্তা দিয়ে বেশি টাকা খরচ করে আমাদের ফসল আনা-নেওয়া করতে হতো। সালথা উপজেলা জামায়েতে ইসলামের নেতাকর্মীরা এই সড়ক মেরামত করে দেওয়ায় আমরা এখন থেকে স্বাভাবিকভাবে এই রাস্তা ও সেতু দিয়ে চলাচল করতে পারব।

এ সময় উপস্থিত ছিলেনÑ বাংলাদেশ জামায়াতে ইসলামী সালথা উপজেলা শাখার সেক্রেটারি তরিকুল ইসলাম, আটঘর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের জামায়াতের মেম্বার প্রার্থী জাকির মাতুব্বর, ইউনিয়ন জামায়াতের সাহিত্য সম্পাদক সবুজ মোল্যা, শ্রমিক কল্যাণ ফেডারেশন আটঘর ইউনিয়নের সভাপতি মোজাম সরদার, সেক্রেটারি ইমরান খান প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা