× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সখীপুরে রাস্তা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

সখীপুর (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২৩ পিএম

সখীপুরে রাস্তা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

জনদুর্ভোগ এড়াতে সখীপুর থেকে সখীপুর সরকারি কলেতজ পর্যন্ত রাস্তা সংস্কার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সোমবার (০১ সেপ্টেম্বর) সকালে সখীপুর-সাগরদিঘী সড়কের মিলপাড় এলাকায় সখীপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, সখীপুর সৌখিন মোড় থেকে থেকে কলেজ মোড় পর্যন্ত দেড় কিলোমিটার অংশজুড়ে খানাখন্দে ভরা। এই সড়কে কমপক্ষে ৫০টি ছোট বড় গর্ত রয়েছে। সড়কে অসংখ্য মোটরসাইকেল, ব্যাটারি চালিত অটোরিকশা, অটো ভ্যান, পিক আপ ও ট্রাক চলাচল করে। এসব যানবাহনের চাকা গর্তে পড়ে প্রতিদিনই কোনো না কোনো শিক্ষার্থী দুর্ঘটনার শিকার হচ্ছেন।

এসময় শিক্ষার্থীরা অভিযোগ করেন ভাঙ্গা রাস্তার কারণে ১০ টাকার ভাড়া ২০-৩০ টাকা নেওয়া হচ্ছে। যার ফলে কলেজে শিক্ষার্থীদের উপস্থিতি কমে যাচ্ছে।

শিক্ষার্থীরা আরও জানান, রাস্তা সংস্কার দাবিতে তারা রাজপথে নেমে এসেছে, রাস্তা সংস্কার হওয়ার আগ পর্যন্ত তাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা