ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৫৬ পিএম
ফটিকছড়িতে হালদা নদীতে অভিযান: কারেন্ট ও চরঘেরা জাল, বরশি জব্দ, পুড়িয়ে ধ্বংস করা হয়। প্রবা ফটো।
চট্টগ্রামের ফটিকছড়ির হালদা নদীতে অভিযান চালিয়ে ৭৮০ মিটার দৈর্ঘ্যের দু’টি চরঘেরা ও কারেন্ট এবং ১৩টি বড়শি জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার নাজিরহাট পৌরসভা এবং সুয়াবিল সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ৭৮০ মিটার দৈর্ঘ্যের দু’টি চরঘেরা ও কারেন্ট এবং ১৩টি বড়শি জব্দ করা হয়। পরে জব্দকৃত এসব মালামাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট মো. মোজাম্মেল হক চৌধুরীর নির্দেশে ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনাকারী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আজিজুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন, সংরক্ষণ ও মৎস্য সম্পদ সুরক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।