× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাঞ্চন পৌরসভায় ডাস্টবিন অকেজো, বর্জ্য ব্যবস্থাপনা বন্ধ, দুর্ভোগ চরমে

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৬:২৭ পিএম

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৬:২৮ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার চিত্র করুণ অবস্থায় পৌঁছেছে। স্থানীয় বাজারের পাশে স্থাপন করা ডাস্টবিনগুলো দীর্ঘদিন ধরে অযত্ন-অবহেলায় অকেজো হয়ে পড়ে রয়েছে। শুধু তাই নয়, গত  ২০১৯/২০ অর্থবছরে বরাদ্দ হওয়া ১২টি ডাস্টবিন ব্যবহার অনুপোযোগী হয়ে পড়েছে। এতে করে বর্জ্য ব্যবস্থাপনা  কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে এলাকাবাসীর দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলায় হুমকির মুখে পড়ছে পরিবেশ। মানুষের মাঝে দেখা দিচ্ছে বিভিন্ন ধরনের রোগ বালাই। ডাস্টবিনগুলো সংস্কার করে বর্জ্য ব্যবস্থাপনার উপযোগী করে তোলার জন্য পৌরসভা কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা।

সরেজমিনে দেখা গেছে, ২০১৯ সালে বরাদ্দের পর থেকে অনেক ডাস্টবিন এখন পর্যন্ত খোলাও হয়নি। এছাড়া ডাস্টবিনের আশপাশেই মানুষ ময়লা ফেলছে। ডাস্টবিনের আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে শুকনো পাতা, প্লাস্টিক, ময়লা-আবর্জনা এ মানুষের খাবারের উচ্ছিষ্ট। এ যেন পরিস্কারে দায় কারোরই নেই। অবহেলার কারণে এলাকাজুড়ে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে।

স্থানীয়দের অভিযোগ, কাঞ্চন পৌরসভার ৯টি ওয়ার্ডে বাজারসহ মোট ১২ টি ডাস্টবিন দিলেও পৌরসভার পক্ষ থেকে কোনো নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা নেই। ডাস্টবিন থাকলেও সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না এবং নিয়মিত বর্জ্য অপসারণ করা হয় না। এতে পরিবেশ দূষণসহ স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা বাড়ছে।

কাঞ্চন পৌর অধিবাসী ছানাউল্লাহ বলেন, যারা পৌরসভার ময়লা, রাস্তাঘাট ও আশপাশ পরিস্কারের দায়িত্বে আছে তারা পৌরসভার ১০০ গজের বাইরে তাদের কখনো কাজ করতে দেখি নাই, বর্জ্য এক দিনের জায়গায় দু দিন আটকে গেলেই চারিদিকে দূর্গন্ধ ছড়িয়ে পড়ে, এতে পৌরসভার সাধারন জনগনের দূর্ভোগ দিন দিন বেড়েই চলছে। দ্রুত কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা ও ডাস্টবিন সংস্কারের উদ্যোগ নিতে হবে। তা না হলে এলাকাটি আরও অস্বাস্থ্যকর হয়ে উঠবে।

এ বিষয়ে মুঠোফোনে কথা হয় কাঞ্চন পৌরসভার বর্তমান সচিব মনিরুজ্জামান এর সঙ্গে। তিনি বলেন, আমি এই পৌরসভায় নতুন, ২০১৯/২০ অর্থ বছরে বরাদ্দ হওয়া ৯টি কিংবা ১২টি ডাষ্টবিন বরাদ্দ দেয় তৎকালীব পৌর মেয়র। বর্জ্য ব্যপস্থাপনায় আমাদের কিছুটা ঘাটতি আছে, ঊদ্ধতন কর্তৃপক্ষের সাথে আমাদের আলোচনা চলছে। জমি বরাদ্দ পেলে স্থায়ীভাবে বর্জ্য ডাম্পিং এর ব্যবস্থা করা হবে।

বর্জ্য ব্যপস্থাপনা নিয়ে কাঞ্চন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি রূপগঞ্জ) মো. তারিকুল আলম বলেন, বর্জ্য ব্যপস্থাপনায় আমরা ২০২২ সালে এইড বাংলাদেশ নামে একটি সংস্থার সাথে চুক্তি করি এ বছর আবার তাদের চুক্তি নবায়ন করেছি, তারাই মূলত বাড়ি বাড়ি গিয়ে ভ্যানে করে ময়লা এনে নিদিষ্ট স্থানে ফেলে। ডাস্টবিনে জমা ময়লাও তাদের পরিস্কার করার কথা, কাজের ব্যাপারে গাফিলতির কোন প্রমান পেলে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা