× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রেললাইনের পাশে অজ্ঞাত নারীর কাটা মরদেহ

মুন্সীগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪৪ পিএম

রেললাইনের পাশে অজ্ঞাত নারীর কাটা মরদেহ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের ষোলোঘর এলাকায় রেললাইনের আন্ডারপাসের পাশে এক অজ্ঞাত নারীর কাটা মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

সোমবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে শ্রীনগর ফায়ার স্টেশন কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে পড়ে আছে। তবে এখন পর্যন্ত নিহত নারীর পরিচয় শনাক্ত করা যায়নি।

শ্রীনগর থানার ওসি নাজমুল হুদা জানিয়েছেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হবে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা