× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নবীনগর সরকারি পাইলট স্কুলের নতুন প্রধান শিক্ষককে বরণ

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪৪ পিএম

 ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করে নতুন প্রধান শিক্ষককে বরণ করে নেওয়া হয়। প্রবা ফটো

ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করে নতুন প্রধান শিক্ষককে বরণ করে নেওয়া হয়। প্রবা ফটো

ব্রাহ্মণবাড়িয়ার ১৩০ বছরের ঐতিহ্যবাহী নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নতুন প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) কাজী মো. ওয়াজেদ উল্লাহ জসিমকে বরণ করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে নতুন প্রধান শিক্ষককে বরণ করে নেওয়া হয়। এর আগে রবিবার (৩১ আগস্ট) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বিদায়ী প্রধান শিক্ষক মোঃ আবু মোছার সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

নতুন প্রধান শিক্ষক বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক মোহাম্মদ খালেদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আল মামুন, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহ মো. ইয়াছিনুল হক, একাডেমিক সুপারভাইজর হাসনাত জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও লাপাং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদুল ইসলাম লিটন, এবং বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক মিসেস তাহমিনা আক্তার, মুস্তাফিজুর রহমান, আব্দুর রহিম সাগর, অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক মো. ছায়েদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের পরিচালনা করেন সহকারী শিক্ষক মনোরমা দেবী।

শিক্ষার্থীরা ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করে নতুন প্রধান শিক্ষককে বরণ করে নেন। এসময় সকলেন করতালির ধ্বনিতে প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। শিক্ষকরা আবেগঘন শুভেচ্ছা বার্তায় তাঁকে অভিনন্দন জানান।

বক্তারা বলেন, ১৩০ বছরের ঐতিহ্য বহনকারী এই বিদ্যাপীঠের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে কাজী মো. ওয়াজেদ উল্লাহ বিদ্যালয়ের নতুন অধ্যায়ের সূচনা করেছেন। তাঁর নেতৃত্বে শিক্ষা কার্যক্রম আরও সমৃদ্ধ হবে।

নবাগত প্রধান শিক্ষক কাজী মো. ওয়াজেদ উল্লাহ উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,শিক্ষা মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে। তাই সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে বিদ্যালয়ের মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে কাজ করে যাব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা